শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইসলামি হুকুমত ব্যতীত দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়’ পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’

ভিয়েতনামে ভয়াবহ ঝড়, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিয়েতনামে ক্রান্তীয় ঝড় ‘সন টিংয়’র তাণ্ডবে নিহত হয়েছেন অন্তত ২০ জন। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৪ জন। এমন তথ্য নিশ্চিত করেছে দেশটির তল্লাশি ও উদ্ধার বিষয়ক জাতীয় কমিটি। খবর রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রান্তীয় ঝড়টি বৃহস্পতিবার সাগর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় উঠে আসার পর থেকেই সেখানে ভারি বৃষ্টিপাত শুরু হয়। আর এই টানা বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয়। যার কারণে ওই এলাকার পাঁচ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুধু বন্যা নয় দেশটির রাজধানী হ্যানয়েওতে ভূমিধসের ঘটনাও ঘটেছে।

দেশটির তল্লাশি ও উদ্ধার বিষয়ক কমিটি জানায়, বন্যায় দেশজুড়ে ৮২ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া ১৭ হাজার গবাদিপশু মারা গেছে।

শনিবার এক বিবৃতিতে দেশটির দুর্যোগ মোকাবিলা বিষয়ক স্টিয়ারিং কমিটি জানায়, আগামী কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছিল অন্তত সাতজন। নিহতদের মধ্যে অধিকাংশই বাড়ি ধসে প্রাণ হারিয়েছিলেন।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ