বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ইরাক সীমান্তে সন্ত্রাসী হামলা, ইরানের ১০ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাক সীমান্তের একটি সামরিক চেকপয়েন্টে ‘সন্ত্রাসী হামলায়’ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। ইরানের বেসরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এ খবর দিয়েছে। অবশ্য বার্তা সংস্থা ইরনার রিপোর্টে নিহত ১১ জন বলে জানানো হয়েছে।

হামযা সাইয়্যেদ আশ-শোহাদা সামরিক ঘাঁটি থেকে দেয়া বিবৃতির বরাত দিয়ে ফার্স নিউজ বলেছে, গতরাতে মারিভান এলাকার দারি গ্রামে এ হামলা হয় এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটে। এতে আইআরজিসি’র ১০ সদস্য নিহত হন।

বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসি’র সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত ও বহু সন্ত্রাসী আহত অবস্থায় পালিয়ে গেছে। সন্ত্রাসী ও বিপ্লব-বিরোধী এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কুর্দিস্তানের জ্ঞানী এবং বিপ্লবী জনগণকে দ্রুত জবাব দিতে হবে।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?

আরএম-

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ