সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

জাতীয় ঐক্যের সিদ্ধান্ত শিগগিরই : যুক্তফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্য নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

বৃহস্পতিবার রাতে যুক্তফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে একথা বলেন তিনি। তবে বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনও আসেনি বলে মনে করছেন যুক্তফ্রন্ট নেতারা।

বৃহস্পতিবার রাতে বিকল্প ধারার মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আবদুল মান্নানের বাসভবনে বৈঠকে বসেন যুক্তফ্রন্টের শরিক নাগরিক ঐক্য, বিকল্পধারা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতারা। জাতীয় ঐক্য সৃষ্টির প্রক্রিয়ার অংশ হিসেবেই এ বৈঠক বলে জানান তারা।

বৈঠক শেষে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জানান, অনেকদিন থেকেই আমরা চেষ্টা করছি ডক্টর কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরীর মত প্রবীন রাজনীতিবিদদের নেতৃত্বে একটি জাতীয় ভীত গড়ে উঠুক। আমরা চেষ্টা চালাচ্ছি এমন একটি জাতীয় ভীত গড়ে তোলার।

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ. স. ম আব্দুর রব বলেন, আমরা একটি বৃহৎ রাজনৈতিক ঐক্যের চেষ্টা করছি। গণতন্ত্র পুনরুদ্ধার, গ্রহনযোগ্য নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাই আমাদের লক্ষ্য।

তবে বিএনপির সাথে সমঝোতার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলে জানান বিকল্প ধারার মহাসচিব মেজর (অব:) আবদুল মান্নান।

তিনি বলেন, আমরা একটি লক্ষ্যে কাজ করছি। বিএনপিও যদি একই লক্ষ্যে কাজ করে, তাহলে তাদেরকে আমরা নির্বাচনী মাঠে একসাথে রাখবো। আমরা শুধু একটি সুষ্ঠু নির্বাচন চাই।

গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন দেশে ফিরলে ঐক্যের পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানায় যুক্তফ্রন্ট নেতারা।

সেই সাথে জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ৬ বিভাগে সমাবেশ করার কথাও জানিয়েছেন যুক্তফ্রন্টের নেতারা।

আরও পড়ুন- কাউকে আমরা টেনে নির্বাচনে আনব না: কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ