বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

মোদীকে হত্যার ষড়যন্ত্রের ছক ফাঁস করল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার জন্য সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছিল। সেই ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে বেশ কিছু চিঠি প্রকাশ করল মহারাষ্ট্র পুলিশ।

মোদীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার কারণে মুম্বই, নাগপুর এবং দিল্লি থেকে পাঁচ মাওবাদীকে গ্রেফতার করেছিল গোয়েন্দারা। সেই অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু চিঠি উদ্ধার করা হয়েছে। সেই চিঠিগুলিই প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হবে।

অভিযুক্তদের নামে চার্জশিট গঠনের সময়েও সেই চিঠির উল্লেখ করা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ।

মোদীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার রোনা উইলসন এবং অ্যাডভোকেট গ্যাডলিং -এর বাড়িতে তল্লাশি চালিয়ে উক্ত চিঠিগুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া একটি চিঠির বয়ান অনুসারে, মোদীকে হত্যার জন্য মহারাষ্ট্রের নাগপুরে একটা গোপন বৈঠক হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সুধা ভরদ্বাজ, গ্যাডলিং এবং সোমা সেন।

চিঠিগুলি থেকেই জানা গেছে পশ্চিমবঙ্গ এবং বিহারে বিজেপি পরাস্ত হয়ে গেলেও ভারতের ১৫টি রাজ্যে বিজেপির শাসন চলছে। যা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং মাওবাদীদের রাজনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।

মাওবাদীদের অন্য একটি চিঠিতে লেখা রয়েছে, “হিন্দু ফ্যাসিবাদকে রুখে দেওয়াই আমাদের পার্টির অন্যতম প্রধান লক্ষ্য।”

সূত্র: কলকাতা ২৪ ডটকম

বাবরি মসজিদ ইস্যুতে মোদির সমালোচনায় ওয়াইসি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ