বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

হাফিজ সাঈদের দলের সব অ্যাকাউন্ট মুছে দিলো ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশটির প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা হাফিজ সাঈদের রাজনৈতিক দল ‘ইসলামিস্ট মিল্লি মুসলিম লিগ’(এমএমএল)-এর সব প্রার্থী, কর্মী ও সংগঠনের সব অ্যাকাউন্ট আর পেজ ডিলিট করে দিয়েছে ফেসবুক। খবর জি নিউজ-এর।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ফেসবুকের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। উস্কানীমূলক পোস্ট এবং প্রচার করে এমন বিভিন্ন রাজনৈতিক একটি তালিকা দেয়ার কথা পাক নির্বাচন কমিশনকে জমা দিতে বলা হয়েছিল ফেসবুকের কাছে। তারা এমএমএল-এর নাম ফেসবুক কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

ফেসবুকের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে হাফিজ সাঈদের দলের মুখপাত্র তাবিশ কায়ুম বলেছেন, সামনে ভোট বলে সব রাজনৈতিক দলই এখন ফেসবুকের মতো সামাজিক মিডিয়াকে ব্যবহার করছে। এই সময়ে আমাদের সব প্রার্থী ও কর্মীদের অ্যাকাউন্ট ও পেজ ডিলিট করে দিয়ে আমাদের প্রতি চরম অবিচার করল ফেসবুক।

প্রসঙ্গত, সম্প্রতি মার্ক জাকারবার্গ জানায়, ফেসবুককে আর কোনও অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে দেয়া হবে না। পাকিস্তান, ভারত, ব্রাজিল, মেক্সিকো-সহ অন্যান্য দেশে আসন্ন নির্বাচনে যাতে কেউ সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদী প্রচার চালাতে না পারে তার ওপর নজর রাখা হবে।

উল্লেখ্য, পাকিস্তানে আগামী ২৫ জুলাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এ নির্বাচনে হাফিজ সাঈদের জামাতা হাফিজ খালিদ ওয়াদে  ও ছেলে হাফিজ তালহার লড়ার কথা রয়েছে।

আরও পড়ুন : আল্লাহর ইচ্ছায় কাশ্মীর স্বাধীন হবে : হাফিজ সাঈদ
পাকিস্তানের সংসদ নির্বাচনে হাফিজ সাঈদের ছেলে ও জামাতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ