বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মেক্সিকো সীমান্তে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করা শিশুদের শিগগিরই মিলিয়ে দেওয়ার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দেশটির হাজারো মানুষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে হাজারো মানুষ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জটিল অভিবাসন নীতির ফলে মেক্সিকো সীমান্তে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছে শিশুরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, শনিবার (৩০ জুন) প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের পাশে লাফায়েত স্কয়ার পার্কে এ প্রতিবাদে হাজারো মানুষ মিলিত হয়েছিলেন।

আন্দোলনকারীদের স্লোগান ছিল, ‘সীমান্তে বিশ্বাস করি না আমরা, দেয়ালেও নয়, সব পরিবারের মধ্যে এক হয়ে মিলিতভাবে বসবাস করা উচিত।’

ওয়াশিংটনের আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষক বলেন, ট্রাম্পের অভিবাসন নীতি, এটা বর্ণবাদের আশ্রয়। এর প্রতিবাদে এগিয়ে আসতে হবে সবাইকে। ভালো মানুষেরা প্রতিবাদে না আসলে, খারাপের জয় হবে।

যুক্তরাষ্ট্রের অভিবাসনের বিরুদ্ধে টুইটারে যুক্তি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সেখানে উল্লেখ করেন, অবৈধভাবে যখন কেউ যুক্তরাষ্ট্রে আসবেন, আমাদের উচিত তখনই তাদের ফেরত পাঠানো। আইনি জটিলতায় সময় পার করার কোনো মানে হয় না। অবশ্যই দ্রুত ফেরত পাঠানো দরকার।

আসানসোলের ইমামরা জাগছেন বিশ্ব জুড়ে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ