বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ইরাকী সীমান্তে তুর্কি বিমান হামলা, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের দক্ষিণ ও পশ্চিম প্রদেশে এবং উত্তর ইরাকে সীমান্তে তুরস্কের বিমান বাহিনী হামলা চালিয়েছে। এ সময় ৮ পিকেকে সন্ত্রাসীকে নিঃশেষ করা হয়েছে।  তুরস্কের সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

তুরস্ক কর্তৃপক্ষ হামলার সময় আটক, নিহত বা আত্মসমর্পনকে নিউট্রালাইজড বা নিঃশেষ হিসেবে আখ্যায়িত করে।

এক টুইট বার্তায় তুরস্কের জেনারেল স্টাফ জানায়, শনিবার এবং রোববার উত্তর ইরাকের জাপ অঞ্চল ছাড়া প্রত্যন্ত অঞ্চল দক্ষিণ সিরনাক এবং পশ্চিম ভ্যান প্রদেশে বিমান হামলা পরিচালনা করা হয়।

২০১৫ সাল থেকে উত্তর ইরাকে পিকেকে আস্তানায় নিয়মিতভাবে বিমান হামলা চালানো হয়।

পিকেকে বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভূক্তি করেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন।

তুরস্ক দাবি করেছে, গত তিন দশকে পিকেকে সন্ত্রাসীগোষ্ঠী নারী শিশুসহ ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন : ইরাকে ১২ আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ