শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

এসি বিস্ফোরণে মতিঝিলে দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মতিঝিলে ওয়ান্ডারার্স ক্লাব মার্কেটের নিচে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ঠিক করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটায় তিনজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন রমজান আলী (২১), সাব্বির হোসেন (১৯), আমিনুল ইসলাম (২১)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সহকর্মী হৃদয় হোসেন জানান, তাঁরা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের মার্কেটের নিচে জান্নাত রেফ্রিজারেটরের দোকানে কাজ করেন।

আজ সকালে একটি এসি ঠিক করার সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় তিনজন দগ্ধ হন বলে জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হলে তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছেন।

তাদের শরীরের বিভিন্ন জায়গায় আহতের চিহ্ন রয়েছে। তিনজনের মধ্যে রমজানের আঘাত বেশি বলে দেখা যাচ্ছে।’

আরো পড়ুন- রোজার মাসে বলছি, জড়িতদের কাউকে ছাড়ব না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ