আওয়ার ইসলাম: তিনি মালয়েশিয়ার দীর্ঘ সময়ের বিরোধী নেতা৷ বুধবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন৷ তার রাজনৈতিক জীবন ও অবশেষে রাজনীতির শিখরে প্রত্যাবর্তন বিরোধীদের আন্দোলনকে অনুপ্রাণিত করেছে, জুগিয়েছে এগিয়ে চলার খোরাক৷
মুক্তিলাভের পর প্রথম সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘‘এই মুহূর্তে আমার জীবনের ট্যাগলাইন হতে পারে ‘কারাগার থেকে প্রাসাদে'৷
মালয়েশিয়ার রাজা পঞ্চম মুহম্মদের সঙ্গে সাক্ষাৎ করে কুয়ালালামপুরেনিজের বাড়িতে ফিরেছেন ইব্রাহিম৷ ২০১৫ সালে তাকে যে অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তা থেকে রাজা প্রবীণ নেতাকে মুক্তি দিয়েছেন৷ ইব্রাহিমের মতে, তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷
৭০ বছর বয়সি ইব্রাহিমের ‘পিপলস জাস্টিস পার্টি' ক্ষমতায় আসা চারদলীয় জোট ‘কোয়ালিশন অফ হোপ'-এর শরিক৷ প্রাক্তন এক সতীর্থের সঙ্গে যৌন সংসর্গের দায়ে ২০১৫ সালে ইব্রাহিমকে পাঁচ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়৷ মালয়েশিয়ার বর্তমান আইন অনুযায়ী, মুক্তি পাওয়ার পাঁচ বছর পর্যন্ত কেউ প্রশাসনিক পদে থাকতে পারবেন না, যদি না রাজা তাঁকে মার্জনা করেন৷ এই পরিস্থিতিতে তিন বছর আগে সাজাপ্রাপ্ত ইব্রাহিমের রাজনৈতিক ভবিষ্যত সবদিক থেকেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল৷
তবে মালয়েশিয়ার রাজনীতি সর্বদাই চমকে ভরা৷ ইব্রাহিমের থেকেও বড় মাপের কোনো রাজনীতিক যদি মালয়েশিয়ায় থাকেন, তিনি ৯২ বছরের বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদ৷ এই মাহাথির কখনও ইব্রাহিমের গুরু, কখনো তার বিপর্যয়ের কারণ, কখনও আবার সহযোগী৷
৯ মে'র নির্বাচনে বারিসান নাশ্যানালের পরাজয়ের ঠিক এক সপ্তাহ পর আনোয়ার ইব্রাহিম মুক্তি পেয়েছেন৷ ইব্রাহিম কবুল করেছেন যে, এটা সম্ভব হয়েছে মহাথিরেরই অক্লান্ত প্রচেষ্টার ফলে৷ রাজার কাছ থেকে ক্ষমালাভের পর ইব্রাহিম বলেন, ‘‘বন্দি থাকার সময় বোঝা যায় স্বাধীনতার গুরুত্ব কোথায়৷ কারও ক্ষেত্রে যেন এমনটা না হয়৷ এ সময়টা অনেকে আমার পাশে থেকেছেন৷ তবে এটা ঠিক যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মানুষকে কারারুদ্ধ করা আমাদের বন্ধ করতে হবে৷''
রাজনীতিতে নিজের প্রত্যাবর্তন সম্পর্কে ইব্রাহিম বলেন, ‘‘আমি কখনও লড়াই ছাড়িনি৷ আমি রাজনীতিতেই ছিলাম৷ শারীরিকভাবে না হলেও ছিলাম৷ মাহাথিরের শেষ বার্তাটি ছিল খুব স্পষ্ট, আবেদনময়৷ সেই বার্তা আমি শুনেছি৷ তার পাশেই থেকেছি৷''
রাজনীতিতে ফেরার পর এবার বিদেশ সফরের à