শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ ‘জুলাইয়ের অর্জনকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত’ ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী

এক ফ্ল্যাট থেকে জামায়তের ৪০ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামীর ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতা চালাতে সেখানে বসে ‘পরিকল্পনা করছিলেন’ বলে অভিযোগ করেছেন পুলিশ কর্মকর্তারা।

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পূর্ব শেওড়াপাড়ার একটি ভবনের চারতলার ওই ফ্ল্যাটে অভিযানে যান তারা।

“সেখানে এই ৪০ জন বসে নাশকতার পরিকল্পনা করছিল।”

গ্রেফতারদের মধ্যে দেলোয়ার হোসেন, আব্দুস সামাদ, হারুন-অর-রশিদসহ ছয় থেকে সাতজন জামায়াতের কেন্দ্রীয় ও থানা পর্যায়ের নেতা বলে জানান তিনি।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আসলাম বলেন, রোববার তাদের আদালতে পাঠানো হবে। ফ্ল্যাটটি বেশ কিছুদিন ধরে খালি ছিল। ফ্ল্যাটের মালিক এখনও পলাতক।

গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

রমজান শুধু ক্ষুধার্ত থাকার মাস নয়: মাওলানা মাহমুদ মাদানী
পদ ছাড়লেন নাজিব রাজাক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ