শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ ‘জুলাইয়ের অর্জনকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত’ ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী

কেসিসি নির্বাচন ঘিরে একই টিমে খেলছে পুলিশ আ’লীগ ইসি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন পুলিশ, আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার ও নির্বাচন কমিশন (ইসি) একই টিমে খেলছে।

রিজভী বলেন, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন ঘিরে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকলেও সরকারের অনাচারে এক ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে সেখানে। বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেফতার, বাড়িতে বাড়িতে সাঁড়াশি অভিযান— সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তাণ্ডব শুরু হয়েছে।

মনে হচ্ছে-খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ, আওয়ামী সশস্ত্র ক্যাডার ও নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সাথে একই টিমে খেলছে।

তিনি জানান, সাদা পোশাকধারী পুলিশ প্রিজাইডিং অফিসারদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের বাসভবনে গিয়েও খোঁজ খবর নিচ্ছেন। এ নিয়ে প্রিজাইডিং অফিসারদের মনে এক ধরনের সংশয় ও ভীতি কাজ করছে।’

প্রধানমন্ত্রীর একজন আত্মীয় ও সরকার দলীয় এমপি দলবলসহ খুলনায় অবস্থান করে বিএনপি নেতাদের হুমকি ধামকি দিচ্ছে। প্রতিদিনই নাকি তিনি প্রশাসন, পুলিশসহ নানা শ্রেণির মানুষদের সঙ্গে গোপন বৈঠক করছেন বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ