শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ ‘জুলাইয়ের অর্জনকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত’ ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী

কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো ছাত্রলীগের ২৯তম সম্মেলন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে নতুন কমিটি নির্বাচন ছাড়াই ছাত্রলীগের ২৯তম সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়েছে।  সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

এ সময় সোহাগ বলেন, ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী দুই-একদিনের মধ্যে সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় অধিবেশনের শুরুতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, কমিটির জন্য যোগ্যতার ভিত্তিতে কিছু নাম নেত্রীর কাছে জমা দেয়া হয়েছে। শিগগিরই নেত্রী নতুন নেতৃত্বের বিষয় আমাদের জানিয়ে দেবেন। হয়তো কমিটি ঘোষণা করতে দু-একদিন সময়ও লাগতে পারে। তার বক্তব্য শেষেই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার বিকালে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করার পর বক্তব্য দেয়ার সময় ছাত্রলীগের নেতা নির্বাচনে বয়স সীমা ২৭ থেকে এক বছর বাড়িয়ে ২৮ বছর নির্ধারণের ঘোষণা দেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ