বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ব্রাহ্মণবাড়িয়া মারকাযে উত্তেজনা: বহিস্কার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার তাবলিগ মারকাযে হট্টগোল  হাতাহাতিসহ ব্যাপক উত্তেজনা দেখা দেয়, রাতে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়, এবং সাময়িকভাবে একজনকে বহিস্কার করা হয় বলে একাধিক সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়,  দিল্লির নিজামুদ্দীনপন্থী মাওলানা আনিসুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া মারকাযে উত্তেজনা: প্রশাসনের বৈঠক বহিস্কার ১ জেলার আলেম সমাজ ও আলমি শুরাপন্থীদের মাঝে এ হট্টগোল হয়।

ব্রাহ্মণবাড়িয়া মারকাযসূত্র জানিয়েছে, দিনভর ব্যাপক হইচই উত্তেজনা শেষে, আইন সৃঙ্খলাবাহিনী  জননিরাপত্তার স্বার্থে তাদের নিয়ে জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে  আওয়ার ইসলাম কে জানিয়েছেন সদর থানার পুলিশ ইনচার্জ নবীর হোসেন।

বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া তাবিলিগ মারকাযের মোট চারজন শুরা বা দায়িত্বশীল আছেন। তিনজন শুরার মতামত ও প্রস্তাবের ভিত্তিতে ১জন মাওলানা আনিসুর রহমানকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। বহিস্কার বা সিদ্ধান্তের ব্যাপারে প্রশাসনের কোনো রকম হস্তক্ষেপ ছিলো না ।

কোন অভিযোগের ভিত্তিতে বহিস্কার হয়েছে জানতে চাইলে পুলিশ ইনচার্জ নবীর হোসেন বলেন, মাওলানা আনিসুর রহমানের নিজামুদ্দীন মারকাযের জোড়ে অংশগ্রহণ  এবং তার তিনজন শুরাকে এ বিষয়ে কিছু না জানানোর কারণে এ সমস্যার  তৈরি হয়।

রাতের এ জরুরি বৈঠকে জেলা প্রশাসক  রেজাওয়ানুল রহমান, এসপি আনোয়ার হোসেন, সদর থানার পুলিশ ইনচার্জ নবীর হোসেনসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা মারকাযের ৩জন শুরা হাজী কুদরত আলী, মাস্টার রিফকুল ইসলাম, হাজী সেলিম উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় অর্ধশত আলেম এ বৈঠকে অংশ নেন। বিশেষভাবে দারুল আরকাম মাদরাসার মহাপরিচালক, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক এর সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, জামিয়া ইউনুছিয়ার মুহতামিম মুফতি মোবারকুল্লাহ, মাওলানা আবদুর রহিম, মুফতি শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায় ব্রাহ্মণবাড়িয়া মারকাযের শুরা সদস্য মাওলানা আনিসুর রহমান গত ১৮ এপ্রিল ৩৯ জন তাবলিগের সাথী নিয়ে ভারতের দিল্লির নিজামুদ্দীন মারকাযের জোড়ে অংশগ্রহণ à¦