মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিএনপির অনেক নেতা জাতীয় পার্টিতে যোগ দেবে: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির অনেক নেতা জাপায় যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

কারণ হিসেবে তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টিই একমাত্র সম্ভাবনাময় শক্তি।

সোমবার রাজধানীর বারিধারস্থ নিজ বাসভবনে বিএনপির সাবেক সংসদ সদস্য এ টি এম আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন।

সাবেক সংসদ সদস্য এ টি এম আলমগীর কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে পঞ্চম ও ষষ্ঠ সংসদে বিএনপিদলীয় সংসদ সদস্য ছিলেন।

এরশাদ বলেন, দেশের সবখানেই অস্থিরতা বিরাজ করছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। সাধারণ মানুষ আবার জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান এইচ এম এন শফিকুর রহমান।