মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিশেষ সফরে দেওবন্দে রিয়াদের শায়েখ ডক্টর আব্দুল আজিজ আম্মার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
দেওবন্দ থেকে
সৌদি আরবের রিয়াদের ইসলামী দাওয়া-ওয়াল ইরশাদের প্রধান উপদেষ্টা শায়েখ ডক্টর আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আম্মার আজ বৃহস্পতিবার দুপুরে দারুল উলুম দেওবন্দে সংক্ষিপ্ত সফরে আসেন৷ সৌদি থেকে দারুল উলুম দেওবন্দ পরিদর্শনের উদ্দেশ্য তিনি আরো দুইজন সফর সঙ্গীসহ দেওবন্দে পৌঁছেন৷ এ সময় দেওবন্দের সিনিয়র উস্তাদগণ  তাদের স্বাগত জানান।

সৌদি থেকে আগত মেহমানগণ দারুল উলুম দেওবন্দের ভিআইপি মেহমান খানায় এসে উঠেন৷ তখন প্রতিষ্ঠানের যিম্মাদার উস্তাদগণ ছাত্রদের উদ্দেশ্যে কিছু নসিহত পেশ করতে আহ্বান জানান তাদেরকে৷ তারা সম্মতি দিলে এক মজলিসও আয়োজন করেন মাদরাসা কর্তৃপক্ষ৷ মজলিসে সকল ছাত্রদেরকে বিশেষভাবে উপস্থিত থাকার মর্মে একটি ঘোষণাপত্রও প্রকাশ করা হয় মাদরাসা থেকে৷

বাদ যোহর মসজিদে রশিদে মাদরাসার কেরাত বিভাগের অন্যতম উস্তাদ ক্বারী  আফতাবুদ্দীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মজলিস৷ প্রায় একঘন্টা দীর্ঘায়িত হয় উক্ত মজলিস৷ মজলিসের শুরুতেই মাদরাসার দারুল ইক্বামার পক্ষ থেকে ছাত্রদের উদ্দেশ্যে বেশ কিছু অঙ্গীকারনামা পড়ে শোনান প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী৷ অঙ্গীকারনামার মাঝে বিশেষভাবে গুরুত্বের সাথে তিনি বলেন, দেওবন্দের কোনো ছাত্রই কোনো ভাবে কারো দোষ ত্রুটি অন্বেষণ ও চর্চায় লিপ্ত হবে না৷

প্রতিষ্ঠানের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী আলোচনা শেষ করলে ছাত্রদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন সৌদি মেহমান আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আম্মার৷ তিনি সংক্ষিপ্ত আলোচনায় দেওবন্দ সম্পর্কে তার অনুভূতি তুলে ধরেণ এবং ছাত্রদের উদ্দেশ্য বয়ান করেন৷ বয়ান শেষ হলে সৌদি মেহমানগণ দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আওলাদে রাসূল মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী দা. বা. -এর বাসায় মেহমান হন৷

সৌদি মেহমান ড. আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আম্মার ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে এমন এক খালেস ইলমী প্রতিষ্ঠানে নিয়ে এসেছেন যেখানে দ্বীনের সঠিক তা'লীম ও তারবিয়াত দেওয়া হয় ৷ এরপর তিনি দেওবন্দের উস্তাদদের প্রতিও কৃতজ্ঞত জ্ঞাপন করেন৷

à