শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পদত্যাগ করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করছেন। বুধবার তাঁর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও পদত্যাগের কোনো কারণ জানানো হয়নি। তবে স্বাস্থ্যগত সমস্যা দেখিয়ে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত থিন কিয়াও ২০১৬ সালের মার্চ মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তার বয়স ৭১ বছর।

দীর্ঘ সামরিক শাসনের পর মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। ২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে এনএলডি এই বিজয় পায়।

২০১৬ সালের মার্চ মাসে থিন কিউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। তিনি সুচির-ঘনিষ্ট হিসেবে পরিচিত।  নির্বাচনে বিজয়ের পরপরই থিন কিউ বলেন, ‘এ বিজয় বোন সু চির’।

তবে থিন ছিলেন মূলত আনুষ্ঠানিক প্রেসিডেন্ট। কার্যত প্রেসিডেন্টের মূল দায়িত্ব পালন করছেন সু চিই।সেসময়  সেনাবাহিনীর তৈরি সংবিধানে বিধিনিষেধ থাকায় প্রেসিডেন্ট হতে পারেননি এনএলডি নেত্রী সু চি।

তবে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসলেও সু চির সরকার রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে।

প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নিয়োগ করা হবে। আর সে পর্যন্ত ভাইস-প্রেসিডেন্ট মিন্ট সোয়ে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করা হয়েছে। মিন্ট একজন সাবেক জেনারেল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ