বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যে আমলে মিলবে দশ লাখ নেকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজরত মুহাম্মদ ইবনে ওয়াসি রহ. বর্ণনা করেন, একবার আমি মক্কায় গেলাম। আমার দ্বীনী ভাই সালিমের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ভাই সালিম ছিলেন সাহাবি আবদুল্লাহ রা.-এর পুত্র এবং খলিফাতুল মুসলিমীন হজরত উমর ফারুক রা.-এর নাতি।

তিনি নিজের পিতার সূত্রে দাদা থেকে একটি হাদিস আমার কাছে বর্ণনা করেন। নবী সা. ইরশাদ করেছেন, যে ব্যক্তি বাজারে যেয়ে এ দোয়া (নিম্নে বর্ণিত) পড়বে আল্লাহতায়ালা তাকে দশ লাখ নেকি দান করবেন; দশ লাখ গোনাহ মুছে দেবেন। তার মর্যাদা দশ লাখ ধাপ বৃদ্ধি করে দেবেন।

দোয়াটি হলো -

لا إِلهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لا شَريكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، يُحْيِي ويُمِيتُ وَهُوَ حَيٌّ لا يَمُوتُ، بِيَدِهِ الخَيْرُ وَهُوَ على كُلّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ইয়ুহয়ি ওয়া ইয়ুমিতু, ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু। বিয়াদিহিল খাইরু। ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর। [তিরমিজি : ৩৪২৮]

অর্থ : এক আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তার কোনো শরিক নেই। তিনি সকল সার্বভৌমত্বের মালিক। সকল প্রশংসা তার জন্য। তিনি জীবিত করেন। তিনি মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব। তার মৃত্যু নেই। সকল কল্যাণ তার নিয়ন্ত্রণে। তিনি সবকিছুর ওপর সামর্থ্যবান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ