মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিরিয়ায় গণহত্যা; দেওবন্দে কুনুতে নাযেলার আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান দেওবন্দ থেকে : সিরিয়ায় মুসলিম গণহত্যার প্রেক্ষিতে আজ ৭ মার্চ রোজ বুধবার থেকে আরম্ভ হলো দেওবন্দের মাসজিদগুলোতে কুনুতে নাজেলার আমল৷ কুনুতে নাজেলার আমল শুরু করার নির্দেশ জানিয়ে মাদরাসার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র দেয়া হয়েছে৷

গতকাল রোজ মঙ্গলবার মাদরাসার বিভিন্ন দেয়ালে লাগানো একটি ঘোষণাপত্র৷ ঘোষণাপত্রে মাদরাসা সংশ্লিষ্ট মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানানো হয়েছে কুনুতে নাযেলার আমল আরম্ভ করার৷

জানা গেছে এর আগে সিরিয়ায় গণহত্যার বিষয়টি সামনে রেখে দারুল উলুম দেওবন্দের ছাত্ররা মাদরসার মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানীর বরাবর আবেদন করেন কুনুতে নাযেলা আরম্ভ করার৷ তিনি ছাত্রদের আবেদন মঞ্জুর করত মাদরাসার পক্ষ থেকে জারি করেছেন ঘোষণাপত্রটি৷

উল্লেখ্য এর আগেও মায়ানমার ও ফিলিস্তিনসহ বিভিন্ন মুসলিম সঙ্কট ইস্যুতে দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে জোরদার প্রতিবাদের পাশাপাশি নিয়মিত আমল করা হয়েছে কুনুতে নাযেলার৷ সেই ধারাবাহিকতায় এবারও সিরিয়া ইস্যুতে তার ব্যতিক্রম ঘটেনি৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ