মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিরিয়ায় গণহত্যার প্রতিবাদে শুক্রবার দুআ দিবস পালন করতে আল্লামা মাসঊদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ঘৌতায় যে গণহত্যা চলছে তা সম্পূর্ণই অমানবিক উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সিরিয়ার শিশু-নারীসহ সাধারণ মানুষ যে নিমর্মতার শিকার হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব গণহত্যা বন্ধ করতে হবে।

৭ মার্চ বুধবার দুপুরে এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বিশে^ও সব মানুষের প্রতি দুআ দিবস পালন করার আহ্বান জানান।

মহান আল্লাহর কাছেই আমাদের ফিরে আসতে হবে জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, সিরিয়া ও শ্রীলঙ্কায় যে নির্মমতা চলছে এর প্রতিবাদে আমরা আল্লাহর কাছেই আরজি পেশ করতে চাই।

৯ মার্চ শুক্রবার দুআ দিবস পালনের আহ্বান জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, দেশেবিদেশে মুসলমানদের ঈমান, জান ও মালের নিরাপত্তাবিধানের উদ্দেশে আমরা শুক্রবার দুআ দিবস পাল করবো ইনশাআল্লাহ।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার প্রতি শান্তির আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বৌদ্ধজাতিকে শান্তিবাদিতার কথা ভুলে গেলে চলবে না। দ্রুত শান্তি ফিরিয়ে আনুন শ্রীলঙ্কায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ