বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে না : এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারে না। প্রতিদিন হত্যা, গুম, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা বেড়েই চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ।

বুধবার (৭ মার্চ) বিকালে গাইবান্ধার সদর উপজেলার দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় বক্তব্য রাখছেন এরশাদজেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, ‘মানুষ এখন শান্তি আর পরিবর্তন চায়। মানুষের মধ্যে শান্তি আর পরিবর্তন প্রতিষ্ঠা করতে জাতীয় পার্টির কোনও বিকল্প নেই। আর সেই পরিবর্তন শুরু হবে গাইবান্ধার সুন্দরগঞ্জের জাতীয় পার্টির জয়ের মধ্যে দিয়ে।’

দেশের মানুষকে আজ ৪৮ টাকা কেজি দরে মোটা চাল কিনতে হয় উল্লেখ করে বিরোধী দলের এ নেতা বলেন, ‘লেখাপড়া করে যোগ্যতা অর্জন করলেও বেকারদের নেই চাকরির সুযোগ। মানুষ খেয়ে না খেয়ে নানা কষ্টে জীবনযাপন করলেও তাদের খোঁজ রাখে না কেউ। এ কারণে অনেকে নেশাগ্রস্তসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।’

জনসভায় এরশাদ গাইবান্ধা-২ (সদর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্যকে আবদুর রশিদ সরকারকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ঘোষণা করেন। তিনি বলেন, ‘সুন্দরগঞ্জের ভোটে জাতীয় পার্টির জয়ই হবে। তাই ভোট কারচুপি ও সিলমারা বন্ধ করতে হবে। সেজন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে।’

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘রংপুরে সুষ্ঠ ভোট হয়েছে তাই জাতীয় পার্টির জয় হয়েছে। নির্বাচন কমিশনের জন্য সুন্দরগঞ্জের নির্বাচন হবে ফাইনাল খেলা। যাতে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ভোট হয় সে ব্যবস্থা তাদের করতে হবে।’

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ