মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাতুয়াইলে গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: রাজধানীর কদমতলি থানার দক্ষিণ মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে দুইটি বাড়ি থেকে মোট ৩৫ টির অধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণসহ সংযোগপ্রতি ১৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।

মেজিস্ট্রেট তাজুয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সম্পর্কে দায়িত্বরত মেজিস্ট্রেট আওয়ার ইসলামকে জানান, দেশে গ্যাসের সংকট মুকাবিলায় আগামী এপ্রিলের পর কাতার থেকে গ্যাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে জ্বালানী মন্ত্রণালয়।

এর আগে সংকট মুকাবিলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ সহ দোষীদের আইনের আওতায় এনে শাস্তির বিধান কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় কতৃপক্ষ।

ইবনে সাকাফি বলেন, গ্যাস আইনানুযায়ী ১১-১ ধারায় দোষীদের এক বছরের জেল হবার কথা আছে তবে তার আগে বৈধ গ্যাস সংযোগ নেবার প্রকৃয়া সম্পন্ন করার জন্য দোষীদের একটি সুযোগ দেবার পদ্ধতি রয়েছে আর তারই অংশ হিসেবে সংযোগ বিচ্ছিন্নকরণ সহ ১৫ হাজার টাকা করে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হচ্ছে।

অবৈধ সংযোগ ব্যবহারে জরিমানা প্রদানকারী এক ব্যক্তি জানান, ঠিকাদারকে টাকা দিয়েই তাকে সংযোগ নিতে হয়েছিলো এবং সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে সংযোগ দেবার দায়িত্বও তারই ছিলো।

কিন্তু সে সরকারি অনুমদন না নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গেছে এমনটি তার জানা ছিলো না।

হঠাৎ কাকরাইলে গ্যাস লাইনে আগুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ