রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির

পুলিশের দায়িত্ব নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা করা: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

পুলিশের দায়িত্ব নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা করা, মানুষের জানমালের নিরাপত্তার বিধান করা। নির্বাচনের সময় ইসির নির্দেশ অনুযায়ীই পুলিশ দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপ-নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ইসির সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘নির্বাচনের সময় কমিশন আমাদের যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো।

তিনি আরও বলেন, ‘প্রতিদিনই পুলিশের কাজ একেকটা চ্যালেঞ্জ। পুলিশ কাজে যোগ দেওয়ার পর থেকেই চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকে।

সুতরাং যখন যে চ্যালেঞ্জ সামনে আসবে, সে চ্যালেঞ্জ আইনের মধ্যে থেকে, পেশাদারিত্বের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমরা পালন করি।’

কোথাও যদি ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ব্যত্যয় ঘটলে আইনে তো বলাই আছে।

কেউ যদি নির্বাচন ভণ্ডুল করার চেষ্ট করে, অথবা আইন-শৃঙ্খলা ব্যাঘাত ঘটায়, তখন কী ধরনের ব্যবস্থা নিতে হবে, তা আইনে লিপিবদ্ধ আছে।

আইন অনুযায়ী অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও নেওয়া হবে বলেও জানিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারী।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ