শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী

কাল জাতিকে নতুন বার্তা দেবে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আবদুল গফফার

আগামীকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট বিভাগীয় কর্মী সম্মেলন।
এই সম্মলন জাতিকে নতুন বার্তার জানান দেবে।

সম্মেলনের ২ দিন পূর্ব থেকে দূর দূরান্ত থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের দিকে জমিয়তের সাথীরা রওনা হয়ে গেছেন।

ইতিমধ্যে ইউরোপ থেকে এসেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা আবদুল আজীজ সিদ্দীকী, তাকে গতকাল সিলেট বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানান সম্মেনের আয়োজকরা।

একুশে বইমেলার সব বই ঘরে বসে কিনতে অর্ডার করুন রকমারিতে

ইতিপূর্বে পৌছেছেন মাওলানা কারী আবদুল হাফীজ, সাধারণ সম্পাদক মাওলানা মামনূন মুহীউদ্দীনসহ অনেক।

সিলেটে অবস্থান করছেন ইউকে জমিয়তের প্রধান পৃষ্টপোষক শায়খ মাওলানা আসগর হোসাইন, সভাপতি মাওলানা শোয়াইব আহমদ, সহ সভাপডি মাওলানা আবদুল মুনতাকীম, ট্রেজারার মাওলানা হাফিজ হোসাইন আহমদ প্রমুখ।

গতকাল চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ঢাকা থেকে কয়েকটি কাফেলা সিলেট পৌছে গেছে। রাস্তায় আছে আরো কয়েকটি কাফেলা।

আজ সকাল থেকে ট্রেনেও অনেক কাফেলা রওনা হচ্ছে। রাতের ট্রেনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি দল রওনা হবে।

আগামীকাল ভোররাত ৪ টায় ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহর রওনা হবে। এ দলে রাহবার হিসেবে থাকবেন সিলেটরত্ন শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

আজ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়ার নেতৃত্ব একটি প্রতিনিধি দল সিলেট যাওয়ার কথা।

আগামীকাল দুপুরে বিমানে যাচ্ছেন দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ও যুগ্ম মহাসচিব আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দী। তাদের মোটর শোভাযাত্রার মাধ্যমে বরণ করবে সিলেট জমিয়ত।

এদিকে সম্মেলন সফলে নেতা কর্মীদের চোখে ঘুম নেই। হাটে মাঠে শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় চলছে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতা কর্মীদের বিরামহীন প্রচারণা।

সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে গতকাল হয়ে গেল সাংবাদিকদের সাথে মত বিনিময়।

এ দিকে সিলেট জেলা ও মহানগর জমিয়তের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে বিরাট প্রচার মিছিল।
প্রচার উপ কমিটির দায়িত্বশীলরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুব ব্যস্ত সময় পার করেছেন।

ঐতিহাসিক এ সম্মেলনক