সৈয়দ ফয়জুল আল আমীন
তারিখ অপরিবর্তিত থাকলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন। এ মামলার অন্যতম আসামি খালেদা জিয়া।
রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা, না খালাস পাবেন-তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে এটি ছাড়িয়ে জনমনে প্রবল শঙ্কা, আতঙ্ক। কী ঘটতে যাচ্ছে আজ?
এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। খালেদা জিয়াসহ ৬ আসামি হলেন- তার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও শহীদ জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
রায় ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতি মোকাবিলায় রাজধানীসহ সারা দেশে ত্রিমুখী প্রস্তুতি নিয়েছে সরকার ও আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক শক্তিকে কাজে লাগাচ্ছে সরকার।
ইতিমধ্যে মামলাটির রাজনীতিকরণ ঘটেছে। বলা যায়, বিএনপি এটিকে রাজনৈতিক হয়রানি হিসেবে চিহ্নিত করছে। আর আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়াকে ‘এতিমের টাকা আত্মসাৎকারী’ বলে বক্তৃতা করছেন।
বইমেলার সব বই ঘরে বসে পেতে অর্ডার করুন রকমারিতে
অবশ্য জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে কোনো টাকা তসরুপ হয়নি বলে দাবি করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সমস্ত টাকা প্রতিষ্ঠানের নামেই ব্যাংকে জমা আছে। এখন সুদাসলে সেই টাকা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। ৭ ফেব্রুয়ারি গুলশানে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
দেশের রাজনৈতিক ইতিহাসে সাবেক সেনাশাসক এইচ এম এরশাদ ছাড়া কোনো শাসককেই মামলায় জেল খাটতে হয়নি। সাংবিধানিকভাবে তিনবার এবং গণ রায়ে দুইবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়ে দণ্ড দিলে আজই তাকে জেলে যেতে হবে। পরের দু’দিন সরকারি ছুটি থাকায় খালেদা জিয়াকে থাকতে হবে কারাগারেই।
মামলার সার্টিফাইড কপি ১০ ফেব্রুয়ারি, রোববার সংগ্রহ করে উচ্চ আদালতে আপিল করলে আদালত যদি জামিন দেন তাহলে হয়ত তিনি মুক্তি পেতে পারেন। তাহলে এটি হবে দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল একটি ঘটনা।
অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় à