বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ভারত সরকার আমাদের এক নম্বর শত্রু : জৈশ-ই মহম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  পাকিস্তানের  জৈশ ই মহম্মদ ভারতকে তাদের প্রধান শত্রু বলে ঘোষণা করল। জৈশ প্রতিষ্ঠাতা মাওলানা মাসুদ আজহারের ভাই মাওলানা তালহা সিয়াফ সিন্ধুর লারকানায় এক মিছিলে এই ঘোষণা করেছে।

তালহা বলেছে, ভারত জৈশের প্রধান শত্রু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসুদ আজহারের প্রধান শত্রু। জীবনে শ্রেষ্ঠ কিছু লাভ করতে মুসলমানদের জেহাদের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি।

তালহা আরও বলেছে, ভারত এই এলাকার মিনি সুপার পাওয়ার, ৬০ বছর ধরে পাকিস্তানের জন্য একের পর এক সমস্যা তৈরি করেছে। কিন্তু ভারতের ৬ লাখ জওয়ানের সেনা কাশ্মীরে বেকায়দায় পড়েছে, উপত্যকায় নিজেদের জয় তারা ঘোষণা করতে পারছে না। কাশ্মীরের মা, বোনেরা এই পরিস্থিতিতে পাকিস্তানিদের ডাকছে কিন্তু আমরা দাসেরা অবিশ্বাসীদের সীমান্ত পার হতে পারছি না। এবার স্বাধীন মুজাহিদিনরা সীমান্ত পার হতে পারে।

রাম মন্দির ইস্যুতে তিনি  বলেন, ভারত সরকার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর চেষ্টা করছে। মাওলানা মাসুদ আজহার জানিয়ে দিয়েছে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করতে দেওয়া হবে না। সূত্র  : এবিপি