আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সন্ধ্যা ছয়টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত ছাত্রলীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন শাখা ছাত্রলীগ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকটি করেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এ বৈঠক করেন তাঁরা।
বৈঠকে ঢাকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার ফলে সৃষ্ট পক্ষ-বিপক্ষের আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ভাঙচুর এবং তাঁকে উদ্ধার করতে গিয়ে ছাত্রলীগের সংঘর্ষে জড়িয়ে পড়ার বিষয়ে ছাত্রনেতাদের বক্তব্য শোনেন আওয়ামী লীগ নেতারা।
বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে। ২৩ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনাটি পরিকল্পিত।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিভিন্ন বাম ছাত্রসংগঠনের ব্যানারে বহিরাগতরা সেখানে গিয়েছিল। তারা উপাচার্যের কার্যালয় ভাঙচুর ও তাঁকে অবরুদ্ধ করে রেখেছিল। তারা পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে, যেকোনো অঘটন সেদিন তারা ঘটাতে পারত। তিনি বলেন, এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ছাত্রলীগ উপাচার্যকে উদ্ধার করতে এগিয়ে যায়। যেকোনো পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো মূল্যে শান্তি বজায় রাখতে হবে।
ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা বৈঠকে অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 'তথাকথিত আন্দোলনের' নামে ক্যাম্পাসে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টির জন্যই এই আন্দোলন করছে কতিপয় বাম ছাত্রসংগঠন। তারা আসলে নির্বাচনী পরিবেশ ঘোলা এবং নির্বাচনের আগ মুহূর্à¦