বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রাণে বাঁচল যশোর রোডের সবুজ ঐতিহ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

১৮৪০ সালে যশোর রোডের নির্মাণ কাজ শুরু করেন যশোরের তখনকার জমিদার কালী পোদ্দার। ১৮৪৪ সালে সড়ক নির্মাণ শেষ হয়। এরপর তিনি রাস্তার দুধারে সারি সারি গাছ লাগান ছায়ার জন্য।

বাংলাদেশ অংশে তার লাগানো প্রায় ১৮০ বছর বয়সী গাছ আছে কয়েকটি তারও ২৫০ বছর প্রাচীন। রেইনট্রি, শিশু ও কড়ইসহ বিভিন্ন প্রজাতির তিন হাজার গাছ এই রোডকে বিখ্যাত করে তুলেছে।

সম্প্রতি সড়কটি চার লেনে সম্প্রসারণের জন্য রেইনট্রি, শিশু ও কড়ইসহ বিভিন্ন প্রজাতির তিন হাজার গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তারই পরেই শুরু হয় প্রতিবাদ। এই খবরে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছিল পরিবেশবাদী ও সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে সরকারের সমালোচনা করেন সোসালিস্ট বুদ্ধিজীবি এবং আপামর সাধারণ নাগরিক।

গাছগুলো কাটলে তা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এই আশঙ্কায় পরে সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে আসে। সম্প্রতি এ-সংক্রান্ত চিঠি আসে যশোরে। তবে আপাতত ২৭ কোটি টাকা ব্যয়ে যশোর-বেনাপোল মহাসড়কটি মেরামত ও মজবুত করা হবে। এ জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আপাতত সরকার জানিয়েছে, সবুজ বাঁচিয়ে রেখেই যশোর রোড সম্প্রসারণ প্রক্রিয়া চালু থাকবে। আগামী দু সপ্তাহের মধ্যে সংশোধিত এই প্রকল্প তৈরির কাজ শুরু করবে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ