মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

এক বছরে ট্রাম্পের টুইট ২,৬০৮টি; ১,২৩৮টিই নিন্দা জ্ঞাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচিত হলে টুইটার ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্প বলেছিলেন টুইটার চালানো প্রেসিডেন্ট সুলভ নয়।

কিন্তু নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে টুইটার বন্ধ তো করেনইনি বরং আগের চেয়ে ব্যাবহার আরো বাড়িয়েছেন ট্রাম্প। বলছেন, এটা আধুনিক কালের প্রেসিডেন্ট সুলভ। আর এই কথাটাও তিনি বলেছেন টুইট করেই।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত এক বছরে ট্রাম্প ২,৬০৮টি টুইট করেছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে সাতটিরও বেশি টুইট করেছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প অধিকাংশ টুইটই করেছেন সকাল ছ’টা থেকে ন’টার মধ্যে। তার করা টুইটের মধ্যে অধিকাংশেই নিন্দা জ্ঞাপক।

বিবিসির বিশ্লেষণী প্রতিবেদনে দেখা গেছে ট্রাম্প ২,৬০৮টি টুইট এর মধ্যে মাত্র ৫২৭টি টুইট করেছেন প্রশংসা করে কিন্তু ১,২৩৮টি টুইটে তিনি নিন্দা করেছেন। তার বেশিরভাগ আক্রমণেরই লক্ষ্য ছিলো সংবাদমাধ্যম।

তার কিছু কিছু টুইট ছিলো বিস্ফোরক ধরনের যা কখনো কখনো তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ