বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষক ফোরামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দূর্নীতির অভিযোগে শিক্ষামন্ত্রণালয়ের দুই কর্মকর্তার গ্রেফতারের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় শিক্ষক ফোরাম।

শিক্ষক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান ও সদস্য সচিব এবিএম জাকারিয়া আজ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দুর্নীতির অভিযোগে গ্রেফতার  এ খবর নাকি শিক্ষামন্ত্রীর জানা নেই। তাহলে যিনি ঘরের খবর রাখেন না তিনি মন্ত্রাণালয় চালাবেন কী করে?

প্রশ্নপত্র ফাঁস পরীক্ষায় দুর্নীতিসহ সকল কাজের সাথে শিক্ষামন্ত্রী ও তার অসাধু কতিপয় কর্মকর্তা কর্মচারী জড়িত। অথচ তিনি বার বার দুর্নীতির দায় শিক্ষক সমাজের উপর চাপাতে বর্থ চেষ্টা চালিয়েছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে  বাচাতে হলে তার অপসারণের বিকল্প নেই।

বিবৃতিতে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবেন বলে শিক্ষক সমাজ আশা করে। পাশাপাশি শিক্ষক সমাজ শিক্ষামন্ত্রীকে বিশ্বাস করে না। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া বিকল্প কোন পথ নেই বলেও তারা মন্তব্য করেন।

এসএস/