বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘অর্ধেক মার্কিন নাগরিক ট্রাম্পকে মানসিকভাবে অসুস্থ মনে করেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার প্রায় অর্ধেক নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিকভাবে অসুস্থ বলে মনে করেন। পাশাপাশি বেশিরভাগ মানুষ মনে করেন প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করার মতো অবস্থায় নেই ট্রাম্প। ল্যাঙ্গার রিসার্চ এসোসিয়েটস পরিচালিত নতুন এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।

জরিপে প্রশ্ন রাখা হয়েছিল- প্রেসিডেন্ট ট্রাম্প মানসিকভাবে সুস্থ কিনা। জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা ৪৮ ভাগ ইতিবাচক বলেছেন আর ৪৭ ভাগ বলেছেন ‘না’। তবে শতকরা ৫৮ ভাগ মানুষ ট্রাম্পের দায়িত্ব পালনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন নি; মাত্র ৩৬ ভাগ সন্তুষ্ট।

জরিপের ফলাফলে দেখা যাচ্ছে- বেশিরভাগ নারীই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনায় মুখর। মাত্র ২৯ ভাগ নারী ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট আর শতকরা ৫৫ ভাগ নারী ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সন্দিহান।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর মাইকেল উলফের লেখা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি:ইনসাইড দ্যা ট্রাম্প হোয়াইট হাউজ’ প্রকাশের পর যখন ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছে তখন এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হলো। এ বইয়ে অন্যান্য বিষয়ের মধ্যে যেটি বিশেষ গুরুত্ব পেয়েছে তা হচ্ছে- মার্কিন শীর্ষ কর্মকর্তাদের অনেকেই মনে করেন জাতিকে নেতৃত্ব দেয়ার মতো সুস্থতা ট্রাম্পের নেই।  পার্সটুডে।