বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

রাজনীতি করতে হলে মানুষের মনের ভাষা বুঝতে হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিবিদদেরেকে মানুষের চোখের ভাষা বুঝতে হবে, মনের ভাষা বুঝতে হবে। তারপর রাজনীতি করতে।

ওবায়দুল কাদের বলেছেন, মানুষের মনের ভাষা বুঝতে হবে। মানুষের চোখের ভাষা বুঝতে হবে। মানুষের মন জয় করতে হবে। ভালো আচরণের মাধ্যমে মানুষকে খুশি করতে হবে।

রোববার (১৪ জানুয়ারি) বিকালে নগরীর লালদিঘি ময়দানে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথ উদ্যোগে এই শোকসভার আয়োজন করেছে।

তিনি বলেছেন, ‘আজকে সারা দেশে উন্নয়ন হচ্ছে, যা নজিরবিহীন। কিন্তু নজীরবিহীন উন্নয়নের সঙ্গে আচরণ ভালো না হলে তা ম্লান হয়ে যাবে।

সুতরাং এর সঙ্গে নজিরবিহীন ভালো আচরণ করতে হবে। আমি সবাইকে বলবো, আচরণে শুদ্ধ হোন। আচরণে ভালো না হলে শত উন্নয়ন ম্লান হয়ে যায়।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের কাছে থাকা মানে মাটির কাছে থাকা। মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসা ফেরত দেবে। তিনি বলেন, এটাই ছিলো মহিউদ্দিন চৌধুরীর সাফল্যের ক্যামেস্ট্রি।

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অপকর্ম থেকে বিরত থাকুন। অনেক হয়েছে, ঘরের মধ্যে ঘর তুলবেন না। মশারির মধ্যে মশারি খাটাবেন না। জনতা মানে না, ওই নেতার প্রয়োজন নেই। আর যেই নেতা পুলিশের কনস্টেবলের চাকরির ভাগাভাগিতে টাকার বিনিময়ে অংশ নেন।

গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করে আওয়ামী লীগে ওই নেতার প্রয়োজন নেই। সামান্য স্কুলের প্রহরীর চাকরির জন্য, সুইপারের চাকরির জন্য যেই নেতাকে টাকা দিতে হয় আওয়ামী লীগে ওই নেতার প্রয়োজন নেই।’

ওবায়দুল কাদেরবলেন, ‘নেতাদের বলবো, নেতারাই নেতা বানায়। তাদের অনুরোধ করবো, কমিটি করতে গিয়ে পকেট কমিটি করবেন না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে কাদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের মধ্যে ঐক্য চান। ‘আজ সকালে নেত্রীকে যখন বলেছি আমরা চট্টগ্রামে মহিউদ্দিন ভাইয়ের স্মরণসভায় এসেছি, তখন নেত্রী আমাকে বলেছেন- চট্টগ্রামে গিয়ে শুধু একটা কথা বলবে, মহিউদ্দিন চৌধুরীর অবর্তমানে আমি চট্টগ্রামের নেতাকরà§