বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

নাখালপাড়ার জঙ্গি আস্তানা ঘিরে র‌্যাবের অভিযান, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‌্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ শুক্রবার সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ভবনে তিনজনের লাশ রয়েছে। এর মধ্যে জাহিদ ও সজীব নামের দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তবে দুটির ছবি একই ব্যক্তির। ধারণা করা হচ্ছে, দুজনই একই ব্যক্তি। বাকিদের পরিচয় এখানো জানা যায়নি।’

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ছয়তলা ওই বাড়িটির পঞ্চমতলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালায় র‌্যাব। এরপরে আজ শুক্রবার সকাল ৭টার দিকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে কাজ শুরু করে।