সম্পাদক, ডেইলি মাই নিউজ (আরবি) ও মাসিক আলহেরা
মিডিয়ার বিস্ময়কর উন্নতি বর্তমান বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজে রূপান্তরিত করে দিয়েছে। মিডিয়া বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এ কথা কারোরই অজানা নয়। বিশ্বময় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যেমন মিডিয়ার ভূমিকা রয়েছে, তেমনি অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির ক্ষেত্রেও মিডিয়া কম দায়ী নয়। তবে পরিতাপের বিষয় মিডিয়াকে সা¤্রাজ্যবাদী পশ্চিমারা ও অসভ্য ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনার অধিকারী ইসলামবিদ্বেষীরা যেভাবে কাজে লাগাচ্ছে ও তার অপব্যবহার করছে তা রীতিমত উদ্বেগজনক। অপরদিকে ইসলামীপন্থীরা ভাবছে মিডিয়া থেকে যত দূরে থাকা যায় ততই কল্যাণ। তাই তারা মিডিয়া ও তথ্যপ্রযুক্তিকে শত্রুদের রহম ও করমের ওপর ছেড়ে দিয়েছে। ইসলামবিদ্বেষীরা লিখছে, তারা পড়ছে। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সা¤্রাজ্যবাদী শক্তি তথ্যপ্রযুক্তি ও সংবাদমাধ্যমগুলোকে মিথ্যাচারের ভারে আক্রান্ত করে তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে। বিভিন্ন ধর্মাবলম্বীরা এ সুযোগ পরোপুরি কাজে লাগাচ্ছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে তারা নিজস্ব ধর্ম ও মতামতকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে। নিজেদের ভাব-ভাবনা অনুভব-অনুভূতি, মত-পথ পেশ করছে অন্যদের কাছে। মুসলমানদেরকে তারা সুকৌশলে এসব অঙ্গন থেকে দূরে সরিয়ে রাখছে। শত্রুদের পাতানো ফাঁদে পা দিয়ে মুসলমানরা আজ ভয়ানক এক সঙ্কটের জালে জড়িয়ে পড়েছে। কোথাও তাদের আশ্রয় নেয়ার জায়গা নেই। সব ক’টি মুসলিম রাষ্ট্রের ওপর একের পর এক বিপদের ঘনঘটা বিস্তার লাভ করছে। সমগ্র বিশ্বে মুসলমানেরাই সবচেয়ে বেশি অপদস্ততা ও অসহায়ত্বের শিকার। অপরদিকে কাফের মুশরিক ও নাস্তিকরা সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। মুসলমানদের ওপর তারা বিভিন্নভাবে ক্ষমতা ও আধিপত্য বিস্তার করে রেখেছে।
মোটকথা বর্তমান বিশ্বে মুসলমানরা খুবই নাজুক একটি সময় পার করছে। মুসলমানদের সরলতাকে পুঁিজ করে কাফের মুশরিক ও নাস্তিকরা একে একে মুসলিম রাষ্ট্রগুলো দখল করছে। তাদের নগ্ন আগ্রাসনের শিকার হয়ে আফগানিস্তান হারিয়েছে আপন স্বকীয়তা, আর ইরাক হারিয়েছে তেল সম্পদের মূল্যবান ভা-ার। এসব দেশের শিক্ষাÑসংস্কৃতি জিম্মি হয়ে আছে ইহুদিÑখ্রিস্টানদের হাতে। ইহুদিÑখ্রিস্টানদের ইসলাম বিদ্বেষ এত ভয়ানক পর্যায়ে পৌঁছেছে যে, তারা এখন মহানবী হযরত মুহাম্মাদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে, চলচ্চিত্র নির্মাণ করে রাসুল সা. এর পবিত্র চরিত্রকে কালিমালিপ্ত করার মত ধৃষ্টতা দেখাচ্ছে। প্রতিনিয়ত মুসলিম জনপদ কোনো না কোনো