বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মালয়েশিয়ায় হারামাইন পর্যবেক্ষক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

মালয়েশিয়ায় হারামাইন শরিফাইন পরিচালনা-পর্যবেক্ষণে আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়েছে।  এ কমিটি মালয়েশিয়ায় মক্কা, মদিনা ও ইসলামের ঐতিহাসিক স্থানসমূহের পরিচালনা পর্যবেক্ষণ করবে।

বোর্ড জানায়, রাজনৈতিক হীন উদ্দেশ্যে পবিত্র ভূমি যাতে ব্যবহার না হয় সেই জন্যই তারা চেষ্টা করবে।

এই কমিটি তাদের বিবৃতিতে জানায়, সৌদিতে সম্প্রসারণের নামে মক্কা-মদিনায় ইসলামী পরিচিতিমূলক নিদর্শন মুছে ফেলার চেষ্টা রোধে তারা চেষ্টা করে যাবে।

এই কমিটি এটা নিশ্চিত করার জন্য কাজ করে যাবে, যাতে করে সকল ইসলামী রাষ্ট্র হজ্ব ও ওমরাতে অংশগ্রহণের ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক ভাগ পায়।

কমিটি জানায়, সৌদির গত একশত বছরব্যাপী রাজনৈতিক উদ্দেশ্যে এই পবিত্র ভূমির ব্যবহারে এক জরিপ চালানো হবে এবং সে অনুসারে সৌদিকে তারা সুপারিশ মালা দিবে।

সূত্র : আলজাজিরা