মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

কাকরাইল মসজিদে যেভাবে কাটছে মাওলানা সাদের সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার জন্য তাবলিগ জামাতের দিল্লির মারকাজের জিম্মাদার মাওলানা সাদ কান্ধলভী কাকরাইল মারকাজে অবস্থান করছেন।

সেখানে নামাজ, বিভিন্ন ইবাদত ও সাথীদের সঙ্গে ইজতেমা ও দাওয়াতি মেহনত নিয়ে কথোপকথনে সময় কাটছে।

এদিকে তার এস্তেকবালে থাকা একজন সাথী জানান, মাওলানা সাদ কান্ধলভি দুপুরে দেশি মাছ ও মুরগির ঝাল ফ্রাই দিয়ে খাবার খেয়েছেন। কাকরাইল মারকাজে এই মুহূর্তে কিছু মুরব্বি ও সাথী ছাড়া বেশি মানুষ নেই বলে জানা গেছে।

জানা যায়, মাওলানা সাদ যথাসময়ে দুপুরের খাবার খেয়েছেন। সাদা ভাতের সঙ্গে দেশি মাছ ও মুরগির ফ্রাই দিয়ে খাবার গ্রহণ করেছেন। এর আগে যখন তিনি বাংলাদেশে এসেছিলেন তখন জাতীয় মাছ ইলিশ খেয়েছিলেন।

গতকাল ব্যাপক বিক্ষোভের মুখেই তিনি বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসেন। আসার পর তাকে ইজতেমায় যেতে দেওয়া হবে না এমন দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এর প্রেক্ষিতে আজ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আলেম উলামা, প্রশাসন ও তাবলিগের শুরার সদস্যদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় তিনি আগামী কাল দিল্লি চলে যাবেন এবং ইজতেমায় অংশ নিবেন না।

‘জন্মের পরই আমার বিছানায় একটা সাপ এসে পড়েছিল’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ