বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

মাওলানা সাদ ইস্যুতে বৈঠক চলছে; আসতে পারে কঠোর কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে আলেমদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে।

আজ (১০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং বেফাকের নেতৃবৃন্দ  উপস্থিত হয়েছেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফাকের যুগ্ম মহাসচিব ও জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

জানা যায়, দিল্লি নিজামুদ্দিন তাবলিগ মারকাজের মুরুব্বি মাওলানা সাদকে  ঘিরে দেশের আলেম সমাজের মধ্যে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে মাওলানা সাদের আপত্তিকর বক্তব্য ও বয়ান থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে আসছেন বিশ্বের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ ও বাংলাদেশের ওলামায়ে কেরাম।

মাওলানা সাদ উলামায়ে কেরামের শর্ত অনুযায়ী তার বক্তব্য প্রত্যাহার না করায় দেওবন্দ এবং বাংলাদেশের ওলামায়ে কেরামগণও তার ব্যাপারে সন্তুষ্ট হয়নি।

বিপরীতে তার বক্তব্য প্রত্যাহার না করা এবং নিজামুদ্দিন মারকাজের বাইরে থাকা তাবলিগের শীর্ষ মুরুব্বিদের সাথে সমঝোতা না করেই এবারের ইজতেমায় মাওলানা সাদ অংশগ্রহণ করছেন। আজ বুধবার বিকালে তিনি ইজতেমায় যোগদান করবেন বলে জানা যায়।

এদিকে,  ইজতেমায় মাওলানা সাদে’র  অংশগ্রহণকে নিয়ে কাকরাইল শূরাদের মাঝেও মতবিরোধ দেখা দিয়েছে। ওলামায়ে কেরামও মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ না করার পক্ষেই সরকারকে প্রস্তাব করেছেন।

এরপরও,  সব বাধা বিপত্তি এবং জল্পনা-কল্পনার ্অবসান ঘটিয়ে আজ বুধবার বিকেলে ইজতেমায় তিনি অংশগ্রগহণ করবেন বলে জানা যায়।

এ নিয়ে আলেমরাও দফায় দফায় বৈঠক করছেন। গতকাল রাত ১১টায় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডীর কলাবাগানের বাসভবনে আলেমদের একটি প্রতিনিধ দল জরুরি বৈঠক করেছেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

এদিকে,  আজ সকাল ৯টা থেকে দেশের শীর্ষ ওলামা কেরাম এবং বেফাকের নেতৃবৃন্দ-এর উপস্থিতিতে বেফক কার্যালয়ে বৈঠà