বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

মাওলানা সাদকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হোক : বিমানবন্দরে মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইনুদ্দিন তাওহিদ
বিমানবন্দর থেকে

মাওলানা সাদ যেন ইজতেমায় অংশগ্রহণ করতে না পারেন এজন্য সকাল থেকেই বিমানবন্দর চত্ত্বরে বিক্ষোভ করছে দেশের আলেম ওলামা ও মাদরাসার শিক্ষার্থীরা।

বিক্ষোভস্থলে উপস্থিত হয়েছেন বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাওলানা মাহফুজুল হক বলেন, বাংলাদেশের সব আলেমের মতামতকে উপেক্ষা করে তিনি বাংলাদেশে এসেছেন। অথচ, সরকারের সাথে কথা হয়েছিলো তারা দুই গ্রুপ একসাথে আসতে পারবে নতুবা নয়।

মাওলানা মাহফুচজুল হক বলেন, আমাদের একটাই দাবী, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয়া হোক।

অপরদিকে, মাওলানা সাদকে স্বাগত জানানোর জন্য তবলিগ জামাতের শুরার সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামের নেতৃত্বে এস্তেকবালের জামাত বিমানবন্দরে অবস্থান করছেন।

সাদ সাহেব এর এস্তেকবালের জন্য ২০০ মটর সাইকেলের শোডাউন আসছে।

আরএম/