বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

স্বর্ণের দর ৫০ হাজার টাকা ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৫০ হাজার ৭৩৮ টাকা। সোনার নতুন দর কাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর সোনার দর ভরিতে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল সমিতি।

বাজুস জানায়, নতুর দর অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়াবে ৫০ হাজার ৭৩৮ টাকা।সর্বশেষ গত ২৫ ডিসেম্বর সোনার দর ভরিতে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল সমিতি। এ নিয়ে  ১৫ দিনের ব্যবধানে দুই বার পণ্যটির দর বাড়ানো হলো। এর তিন মাস আগে একবার দেশের বাজারে স্বর্ণের দর ৫০ হাজার টাকা ছাড়ায়।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৫৩৬ টাকা। তবে রুপার দাম বাড়েনি। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৪৯ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা এবং ১৮ ক্যারেট ৪১ হাজার ৮৭৪ টাকা ছিল। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ৬৬১ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।

আরএম/