বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইজতেমায় মাওলানা সাদে’র উপস্থিতি বিষয়ে যাত্রাবাড়ীতে চলছে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: আগামী ১২ জানুয়ারি শুরু হতে যাওয়া টঙ্গীর বিশ্ব ইজতেমায় দিল্লির নেজামুদ্দীন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী আসতে পারবেন কিনা এ নিয়ে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীতে বৈঠক চলছে।

রোববার সকাল থেকে তাবলিগ শুরার সদস্য, উপদেষ্টা কমিটি ও ভারত সফরকারী প্রতিনিধি দল বৈঠকে বসেন।

গতকাল ৬ জানুয়ারি বিকাল চারটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র সভাপতিত্বে ইজতেমা নিয়ে চলমান সঙ্কট সমাধানের জন্য গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গতকালের বৈঠকে  অমিমাংসিত বিষয়গুলো নিয়ে আজকের এই বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বৈঠকে উপস্থিত রয়েছেন, তাবলিগ জামাতের শুরার আলেম উপদেষ্টা বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর প্রিন্সিপাল মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ও মারকাজুদ দাওয়ার আমিনুত তালিম মুফতি আবদুল ‍মালেক।

ভারত সফরকারী প্রতিনিধি দল ও আলেমদের মধ্যে উপস্থিত আছেন,  তাবলিগ জামাতের শুরা সদস্য মাওলানা যুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কারী মাওলানা যুবায়ের আহমদ ও মাওলানা জিয়া বিন কাসেম।

এছাড়াও বৈঠকে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানী, আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী প্রমুখ উপস্থিত রয়েছেন।

জানা গেছে, গতকালের বৈঠকে আলোচনাধীন বিষয়গুলো চূড়ান্ত করতে আজকের বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ। সেখানে সিদ্ধান্ত হবে এবারের ইজতেমায় মাওলানা সাদ আসতে পারবেন কিনা।

বৈঠকের পরবর্তী আপডেট পেতে আওয়ার ইসলামে চোখ রাখুন