শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মৃত্যুই কি শেষ কথা? নাকি হিসেবের নতুন খাতা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৃত্যু চিরন্তন সত্য... রাষ্ট্র দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে ফেরাউন কোনো দিন মারা যেত না।
মন্ত্রীত্ব দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে হামানও কোনো দিন মারা যেত না।

ধন-সম্পদ দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে কারুনও কোনো দিন মারা যেত না। শক্তিবলে যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে রুস্তম ও সোহরাবও কোনো দিন মারা যেত না।

চিকিৎসা দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে আফলাতুন (প্লেটো) ও জালিনূসও কোনো দিন মারা যেত না। জ্ঞান ও কৌশল দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে লোকমান আলাইহিস সালামও কোন দিন মারা যেতেন না।

হৃদ্যতা ও প্রেম দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে কোনো নেক স্ত্রী চোখের সামনে তার যুবক স্বামীকে মরতে দিত না।

ভালোবাসা দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে কোনো মা তার কোলের নিষ্পাপ সন্তানকে কোনো দিন মরতে দিত না।

জীবনের অবধারিত পরিণতি মৃত্যু। মৃত্যুর পথে ধাবমান জীবন। অনন্ত জীবনের সূচনা ও পরিণতির শুভাশুভ নির্ভর করে ক্ষয়িষ্ণু এই জীবনের কর্মের ওপর। নন্দিত কর্ম নন্দিত মৃত্যু। কিন্তু মৃত্যুই কি শেষ কথা? নাকি মৃত্যু খুলে দেয় জীবনের হিসেবের নতুন খাতা?

পথহারা মানুষের দরদী পথপ্রদর্শক মাওলানা যুলফিকার আহমাদ নকশবন্দি'র এক অসাধারণ বয়ান সংকলন 'মৃত্যুই শেষ কথা নয়'।

মূল : মাওলানা যুলফিকার আহমাদ নকশবন্দি। অনুবাদ : মাওলান আবুজারীর আবদুল ওয়াদুদ
প্রকাশক : মাকতাবাতুল ইসলাম। মূল্য : ২৪০ টাকা। প্রকাশকাল : ডিসেম্বর ২০১৭

মাকতাবাতুল ইসলামের সব বইয়ের খবর ও আপডেট পেতে ফেসবুক পেইজে লাইক দিযে নজর রাখুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ