বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে। হাফেজ কারি গোলাম রাব্বানী-সভাপতি এবং হাফেজ ফখরুদ্দীন রুস্তম সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ৮টায় হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখা নবায়নকল্পে অস্থায়ী জেলা কার্যালয় আননূর তাহফিযুল কুরআন একাডেমী রায়নগর, সিলেটে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে জেলা কমিটির সভাপতি হাফেজ কারি গোলাম রাব্বানী'র সভাপতিত্বে,ও জেলা সাধারণ সম্পাদক হাফেজ ফখরুদ্দীন রুস্তুমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আসজাদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি সালেহ আহমদ,ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া।

কাউন্সিল অধিবেশনে বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আসজাদ আহমদ ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন। হাফেজ কারি গোলাম রাব্বানী এবং হাফেজ ফখরুদ্দীন রুস্তম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন।

এছাড়াও হাফেজ মাওলানা সৈয়দ শামিম আহমদ সিনিয়র সহ-সভাপতি, হাফেজ কারি জহিরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক , হাফেজ মাওলানা ওলিউর রহমান খান সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন হাতেম আহমদ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ