বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রাশিয়া-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরো বাড়বে : ট্রাম্পকে পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শনিবার ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন, সামনে দিনগুলোতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো বাড়বে। নতুন বছর উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিগ্রাম পাঠিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট পুতিন।

প্রেসিডেন্ট ট্রাম্পকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে গঠনমূলক সংলাপ দরকার। সমতা ও পারস্পারিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক গড়ে উঠতে পারে বলে মনে করেন প্রেসিডেন্ট পুতিন।

তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের নিরাপত্তা ও চ্যালেঞ্জ মোকাবেলায় এবং কৌশলগত স্থিতিশীলতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনার বিকল্প নেই। বর্তমানে দেশ দুটির মধ্যে সম্পর্ক খুব একটা ভাল নেই।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ আছে এবং এ নিয়ে মার্কিন বিচার বিভাগের তদন্ত কমিটি তদন্ত করছে।

খবর: টাইমস অব ইন্ডিয়া

এইচজে