বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শনিবার জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুর দু’টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সার্বিক ফলাফল সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।

শিক্ষামন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যান এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবেন।

ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে পারেন।

জেএসসি-জেডিসির ফল প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন ২০১৮ সালের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন।

একই দিনে (৩০ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ