সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রোহিঙ্গাদের আগমনে হাজার কোটি টাকা ক্ষতি: হাছান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের আগমনে আবাসন ব্যবস্থাসহ এই পর্যন্ত সব মিলিয়ে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, প‌রিবেশ ও বন মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মিটির সভাপতি ড. হাছান মাহমুদ।

গতকল মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প‌রিবেশ ও বন মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মিটির সভাপতি ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, রো‌হিঙ্গাদের আগমনে এ পর্যন্ত ৩৯৬ কো‌টি অর্থাৎ প্রায় ৪০০ কো‌টি টাকার গাছ কাটা হয়েছে।

তবে প‌রিবেশ ও বনের অন্যান্য ক্ষ‌তি ধরে প্রায় হাজার কো‌টি টাকার ক্ষ‌তি হয়েছে। এজন্য মন্ত্রণালয়কে সংষদীয় কমিটি অচিরেই পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার তা‌গিদ দিয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ সময় ক‌মিটি সদস্য নবী নেওয়াজ ও ইয়া‌ছিন আলী উপ‌স্থিত ছিলেন।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ