বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এবার ফিলিস্তিনের খ্রিষ্টান ধর্মযাজকরাও প্রত্যাখ্যান করলেন ট্রাম্পের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-জাজিরার খবরে জানানো  হয়েছে,  জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের খ্রিষ্টান নেতারা। তারা বলছেন, এ সিদ্ধান্ত বিপজ্জনক ও অপমানকর।

জেরুজালেমের গ্রিক অর্থোডক্স চার্চের আর্চবিশপ আতাল্লাহ হান্না বলেন, জেরুজালেম খ্রিষ্টান ও মুসলমানদের পবিত্র ও আধ্যাত্মিক ভূমি। সেই সঙ্গে এটি উভয় ধর্মের ঐতিহ্যপূর্ণ শহর। এ শহর নিয়ে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত আক্রমণাত্মক। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।

ওই বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা ফিলিস্তিনের মুসলিম ও খ্রিষ্টানরা জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করলাম।

যুক্তরাষ্ট্র দখলদারদের হাতে জেরুজালেম তুলে দিয়েছে, কিন্তু এটি ইসরায়েলের প্রাপ্য নয়।
আর্চবিশপ আতাল্লাহ এমন এক সময় এই মন্তব্য করলেন যখন ক্রিসমাসকে সামনে রেখে রোববার সেখানে উৎসব অনুষ্ঠিত হয়।

আল-জাজিরার হুদা আবদেল-হামিদ জেরুজালেমের বেথেলহেম থেকে জানান, ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে সংহতি জানাতে ফিলিস্তিনি খ্রিষ্টানদের আয়োজনে যোগ দিয়েছিলেন অনেক মুসলিমও।

যিশুখ্রিস্টের জন্মস্থান বলে খ্যাত বেথেলহেমে বছরের এ সময়ে অনেক বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের সমাগম থাকে। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় এবার সেখানে কমে গেছে মানুষের ভিড়।

উল্লেখ্য, গেলো ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরইমধ্যে জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে প্রতিবাদে ভোটাভুটিও হয়েছে।

এইচজে