কাউসার লাবীব: ২১ ডিসেম্বর আওয়ার ইসলাম টোয়েন্টেফোর ডটকম আয়োজিত “মানবতার নবী হজরত মুহম্মদ সা. রোহিঙ্গা সঙ্কট : সঙ্কটে বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাসিক কলমদানী সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ বলেন, রোহিঙ্গা শিবিরে আমি স্বশরীরে কাজ করে যা বুঝতে পেরেছি, রোহিঙ্গা সঙ্কট শুধু তাদের সঙ্কট নয় এটা পুরো মুসলমান জাতির সঙ্কট। পাশাপাশি জেরুসালেম সঙ্কটও আমাদের বিরাট সঙ্কট।
এ সঙ্কট থেকে উত্তরণের পথ কী তা আমরা সবাই জানি । কিন্তু মুখে উচ্চারণের সাহস পাই না। কেননা এর ফলে বিশৃঙ্খলা হতে পারে।
তিনি বলেন, এর জন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে রোহিঙ্গা সঙ্কটের ক্ষেত্রে। আমাদের কী নেই?
আমাদের অর্থ, সম্পদ, জনবল সবকিছুই যথেষ্ট আছে। আমাদের বাহ্যিক কোনও অভাব নেই, যা আছে তা হলো, সাংগঠনিক ও ইমানি।
তিনি বলেন, সাংবাদিক ও লেখকদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের কলম সমস্যা সমাধানের জন্য ব্যবহার করুন।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবের সঞ্চালনায় এবং প্রধান সম্পাদ মুফতী আমীমুল ইহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, আম্বর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান মিয়াজী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আহমদ সেলিম রেজা, মাকতাবাতুল আখতারের স্বত্তাধিকারী পীরে কামেল মাওলানা আহমদ আলী, ন্যাশনাল কংগ্রেস অব ভলান্টিয়ার এনসিভির চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুল ইসলাম, লেখক ও মুহতামিম মাওলানা রুহুল আমিন সাদী,
মারকাজুত তাকওয়া ঢাকার পরিচালক মুফতি হাবিবুর রহমান মিসবাহ, বাংলানিউজ২৪ডটকমের নিউজরুম এডিটর মুফতি এনায়েতুল্লাহ, মাসিক আল কারীম-এর নির্বাহী সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন স