বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

প্রিন্স মুহাম্মদের উপর হিউম্যান রাইটস ওয়াচের নিষেধাজ্ঞার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থার এক বিবৃতিতে ইয়েমেন যুদ্ধে মানবিক বিপর্যয় ঘটানোয় সৌদি আরবের প্রভাবশালী এ প্রিন্সকে দায়ী করে এ আহবান জানানো হয়।

হিউম্যান রাইটস্ ওয়াচ মনে করে মুহাম্মাদ বিন সালমানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের করা উচিৎ।

ইয়েমেন অভিযানে সৌদি নেতৃত্বাধীন আরবজোটে সৌদির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মুহাম্মাদ বিন সালমানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য এ-দায় নিতেই হবে।

হিউম্যান রাইটস্ ওয়াচ মনে করে, মুহাম্মাদ বিন সালমানের এ- ধরনের কর্মকাণ্ড করার ক্ষেত্রে স্বাধীনতা থাকা উচিৎ নয়। বরং তার ও অন্যান্য আরব জোটের নেতৃবর্গের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

হিউম্যান রাইটস্ ওয়াচ আরও বলে, যুদ্ধাপরাধের নীতি লঙ্ঘনকারী যেকোন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা নিরাপত্তা পরিষদের রয়েছে।

আর এটা জোটের যেকোন ব্যক্তির উপর প্রযোজ্য হবে, যাদের মধ্যে রয়েছে মুহাম্মাদ বিন সালমান।

হিউম্যান রাইটস্ ওয়াচ তার এক বিবৃতিতে সৌদির রাজনীতির ব্যাপারে সতর্ক করে, তাদের কারণে লাখ লাখ ইয়েমেনি মৃত্যু ও হতাশার মধ্যে নিপতিত হয়েছে।

সূত্র :  আল জাজিরা