বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

যুক্তরাষ্ট্রের ভেটো আন্তর্জাতিক আইনের পরিপন্থী: ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার জেরুজালেম প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক খসড়া প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। জেরুসালেম ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ওই ভেটো আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করছে ফিলিস্তিন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পরামর্শক নাবিল আবু দেনেহ বলেন, যুক্তরাষ্ট্রের ভেটো শান্তি প্রক্রিয়ায় কোনোভাবেই সহায়তা করবে না।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি এবং ওই শহরে মার্কিন দূতাবাস স্থাপনের পরিকল্পনার বিরোধিতা করে খসড়া প্রস্তাবটি উত্থাপন করা হয়।

তবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করায় প্রস্তাবটি গৃহীত হয়নি। অবশ্য নিরাপত্তা পরিষদের বাকি ১৪ দেশ এ প্রস্তাবকে সমর্থন করে ভোট দেয়।

অবশ্য এর আগে ফিলিস্তিন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ভেটো দিলে তারা সাধারণ পরিষদের জরুরিসভা আহ্বান করবে।

এইচজে