বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সচেতন হলে ক্ষতি নিয়ন্ত্রণ করা সম্ভব: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ দুর্যোগ মোকাবিলায় যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করার আহবান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে একটি দক্ষ জনশক্তি ও স্বেচ্ছাসেবক গোষ্ঠী গড়ে তুলতে হবে। এ কাজে সরকারের সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তা খুবই জরুরি।’

সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ভৌগলিক অবস্থানগত এবং বৈশ্বিক উষ্ণতার কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। তাই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় একটি সময়োপযোগী পরিকল্পনা প্রণয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব। তবে জনসচেতনতা তৈরি এবং শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।’

রাষ্ট্রপতি আবদুল হামিদ দক্ষ তরুণদের নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সারাদেশে সোসাইটির কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করতে হবে এবং জনগণের জন্য মানবিক সহায়তা আরও বাড়াতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, বিডিআরসিএস’র ভাইস চেয়ারম্যান ও আইএফআরসি’র গভর্নিং বডির সদস্য ডা. এম হাবিবে মিল্লাত, বিআরসিএস’র মহাসচিব বিএমএম মোজহারুল হক বক্তব্য রাখেন।