বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘ইউরোপ ধ্বংস করছে ইউরোপীয় ইউনিয়ন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউরোপীয় ইউনিয়নকে ইউরোপের জন্য ‘দুর্যোগ’ এবং ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন ইউরোপের ডানপন্থী দলের নেতারা। শনিবার চেক প্রজাতন্ত্রের প্রাগে এক সম্মেলনে ফ্রান্সের মেরিন লে পেন, জাপানের টোমিও ওকামুরা এবং ডাচ রাজনীতিক গির্ট উইলডারস জানান, ইউরোপে কোনো ভবিষ্যৎ নেই।

ইউরোপের অবকাঠামোর উন্নয়ন আবশ্যক উল্লেখ করে ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্টের নেতা মেরিন লে পেন জানান, আমরা ইউরোপকে ভালবাসি, আমাদের অভিযোগ হলো ইউরোপকে ধ্বংস করছে ইউরোপীয় ইউনিয়ন।

তিনি আরও বলেন, আমরা বিদেশ নিয়ে আতঙ্কিত নই, আমরা ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা করছি। আমি মনে করি এটা সাধারণ একটা ব্যাপার। কারণ, ইউরোপীয় ইউনিয়ন একটি বিপজ্জনক সংগঠন, যা অভিবাসী-সংক্রান্ত ব্যাপারে আমাদের মহাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, নিজ নিজ দেশের মাধ্যমে আমাদের বৈচিত্র রক্ষা করা দরকার।

এদিকে গির্ট উইলডারস জানান, ইউরোপের বিভিন্ন জাতি রাজ্যের ক্ষেত্রে অস্তিত্বের হুমকির কারণ ইউরোপীয় ইউনিয়ন। তিনি আরও জানান, অভিবাসীদের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করা যেতে পারে।

এসপিডি নেতা, ধনাঢ্য ব্যবসায়ী এবং রাজনীতিবিদ টোমিও ওবামুরা ইউরোপীয় ইউনিয়নের নিন্দা করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের মডেল অচল হয়ে গেছে এবং তা সংস্কার করা দরকার।

সূত্র : আরটি